আইন-আদালত ৫ মা'ম'লা'য় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জা'মি'ন স্থগিত

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৩:৩২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৩:৩৩:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে রোববার (১১ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। ২০২৫ সালের ২৬ জানুয়ারি এনামুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৭ জানুয়ারি মিরপুর থানার একটি হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এরপর একইসালের ১৮ ফেব্রুয়ারি সাভার থানায় দায়ের করা মো. হৃদয় হত্যা মামলায় এনামুর রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে এ আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ৫ মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। সেই


জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এনামুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে যান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]