স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নি'খোঁ'জ দশম শ্রেণির ছাত্র

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৩:২৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৩:২৬:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার হোমনায় নিখোঁজের নয় দিন পরও সন্ধান মেলেনি দশম শ্রেণির শিক্ষার্থী মো. সোহাগের। এ ঘটনায় গত ৮ অক্টোবর হোমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার। ছেলের সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা।

 

সোহাগ উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভাড়া গ্রামের মো. সোহেলের ছেলে। সে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের হোমনা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর শনিবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সোহাগ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

সোহাগের বাবা মো. সোহেল জানান, নিখোঁজ হওয়ার পরদিন রোববার ছেলের মুঠোফোন থেকে তার মা-কে ফোন করে সোহাগ জানায়, সে চট্টগ্রামে আছে। তার কাছে টাকা নেই জানিয়ে বিকাশে এক হাজার টাকা পাঠাতে বলে। টাকা পেলে বাড়ি ফিরে আসবে বলেও জানায় সে। পরে তার মা বিকাশে এক হাজার টাকা পাঠান। এরপর থেকে সোহাগের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

 

ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, সোহাগ তাঁর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার থেকে সে স্কুলে আসছে না। তার মা তাঁকে নিখোঁজের বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। সোহাগ ভালো ছেলে ছিল। তবে কী কারণে সে নিখোঁজ হয়েছে, তা তিনি জানেন না।

 

সোহাগের কোনো সন্ধান পেলে ০১৩১৩২৩৫৮২৯ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]