মমেকে ডে'ঙ্গু'তে প্রা'ণ গেল আরও এক তরুণের

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০১:৫২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০১:৫৩:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৬২১ জন। রোববার (১১ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য থেকে এসব বিষয় জানা গেছে। মৃত ব্যক্তির নাম সাইফ (২৬)। তিনি জামালপুর সদর এলাকার বাসিন্দা।


হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। তবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। মৃত সাইফ জামালপুর সদর এলাকার হযরত আলীর ছেলে। তিনি ১০ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। পরদিন ১১ অক্টোবর সকাল ৬টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের দেওয়া প্রাথমিক তথ্যে, ডেঙ্গুজনিত শক সিনড্রোমের কারণে অপরিবর্তনীয় হৃদ্‌যন্ত্র ও শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতালের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৩৭ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১৭ জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির পাশাপাশি অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সতর্ক থাকতে হবে।


হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৬২১ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার ওপর গুরুত্ব দিয়েছেন।

বিশেষ করে তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]