হরমুজ প্রণালিতে মা'ই'নে আ'ঘা'ত লেগে তেলবাহী ট্যাংকারে বি'স্ফো'র'ণে'র দাবি ইরানের

আপলোড সময় : ১১-১০-২০২৬ ১২:৫৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ১২:৫৪:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

হরমুজ প্রণালি দিয়ে অননুমোদিত পথে বের হওয়ার চেষ্টার সময় সাগরের মাইনে আঘাত লেগে একটি অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

 

শনিবার (১০ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, চলাচলের সময় ট্যাংকারটি নিজের অবস্থান শনাক্ত করার নেভিগেশন ও অবস্থান নির্ধারণব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। তবে জাহাজটির নাম, মালিকানা বা অন্য কোনো পরিচয় প্রকাশ করা হয়নি।

 

এর আগে শুক্রবার আইআরজিসি সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুসরণকারী জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। তেহরান যেসব নৌপথকে অননুমোদিত বলে বিবেচনা করে, সেসব পথে চলাচলকারী জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় তারা। এদিকে হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা বাড়ছে।

 

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে ওই জলপথের কাছে তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা, হামলার চেষ্টা বা হয়রানির অন্তত ১২টি ঘটনা ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে।

 

রয়টার্সের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। গত ২৩ জুলাইয়ের পর এক দিনে এটিই ছিল সবচেয়ে কম জাহাজ চলাচলের ঘটনা।

 

যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন প্রায় ২৬ শতাংশ কমে দৈনিক ১ কোটি ১০ লাখ ব্যারেলের কাছাকাছি নেমে এসেছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]