ভালুকায় অ'জ্ঞা'ত বাসের চাপায় বৃ'দ্ধে'র মৃ'ত্যু

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৩:০৫:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৩:০৬:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় মোহাম্মদ ইব্রাহিম মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেহেরাবাড়ী জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মসজিদে নামাজ শেষে মহাসড়ক পার হচ্ছিলেন ইব্রাহিম মিয়া। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]