অভিজিৎ দ্বীপকেসহ ককরোচ পার্টির শীর্ষ নেতারা ১০ ঘণ্টা ধরে নি'খোঁ'জ

আপলোড সময় : ১১-১০-২০২৬ ১২:৪৬:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ১২:৪৭:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


অভিজিৎ দ্বীপকেসহ ককরোচ পার্টির শীর্ষ নেতারা ১০ ঘণ্টা ধরে নিখোঁজ ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান নেতা অভিজিৎ দ্বীপকেসহ শীর্ষ নেতাদে ১০ ঘণ্টা ধরে কোনো খোঁজ নেই বলে জানিয়েছে দলটি। শনিবার (১০ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ককরোচ


পার্টি এ ব্যাপারে বলেছে, “বিষয়টি অতীব জরুরি, ১০ ঘণ্টা হয়েছে দিল্লি পুলিশ অভিজিৎ দ্বীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে অপহরণ করেছে। আমরা এখনো জানি না তারা কোথায়। তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। দিল্লি পুলিশ তাদের কোথায় রেখেছে? এভাবে কাউকে অপহরণ করা কীভাবে মেনে নেওয়া যায়?” প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছি ককরোচ পার্টি। এর অংশ হিসেবে সকালে মুম্বাই থেকে বিমানে করে দিল্লি আসেন অভিজিৎসহ দলটির শীর্ষ তিন নেতা। কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাদের ধরে নিয়ে যায় পুলিশ। এরপর থেকে আর মিডিয়ার সামনে আসেননি তারা। আরও পড়ুন প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে দিল্লিতে সোমবার বিশাল বিক্ষোভের ডাক বিরোধী দলগুলোর এরমধ্যে অভিজিতের দাদি মারা যান। বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে, অভিজিৎকে এ খবর দেওয়া হয়নি। তবে দিল্লি পুলিশ এক্সে জানিয়েছে, ককরোচ পার্টির প্রধানকে তার দাদি মারা যাওয়ার খবর তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে এবং তাকে


বলা হয়েছে যদি তিনি চান, মানবিক দিক বিবেচনা করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে দাদির শেষ বিদায়ে থাকার জন্য। তবে আগে তাকে আন্দোলন বন্ধ করতে হবে। এ ব্যাপারে এখন পর্যন্ত অভিজিতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি ছাড়াও আজ দিল্লিতে যেসব তরুণ যন্তরমন্তরের দিকে এসেছিলেন তাদের সবাইকে আটক করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]