সরকারের ব্য'র্থ'তা'য় প্রশ্নফাঁস, পরীক্ষার্থীদের আর্থিক ক্ষ'তি'পূ'র'ণ দিতে হবে

আপলোড সময় : ১১-১০-২০২৬ ১২:০২:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ১২:০৪:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে উল্লেখ করে পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি জানান। গাজী আতাউর বলেন, বেকারত্বের দুঃসময়ে একটি চাকরির পরীক্ষা লাখো শিক্ষিত তরুণের জন্য আশার আলো হয়ে দেখা দেয়।


হতাশার মধ্যে বেঁচে থাকার অবলম্বন হয়। তরুণরা রাতের পরে রাত জেগে জেগে প্রস্তুতি নেয়। বেকারত্বের মধ্যে ধার-দেনা করে পরীক্ষার ফি ও আসা-যাওয়ার খরচ জোগার করে।পরীক্ষার কেন্দ্রে এসে যদি জানা যায় যে, সেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে বাতিল হয়েছে তাহলে এর চেয়ে হতাশার আর কিছু হতে পারে না। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নফাঁসের এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং পরীক্ষার্থীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ করতে সরকার আহবান করছে। গাজী আতাউর রহমান বলেন, সরকারের সক্ষমতা চুড়ান্ত দুর্বল হলে এবং প্রশাসন অতিমাত্রায় দুর্নীতিগ্রস্থ হলেই প্রশ্নপত্র ফাঁস হতে পারে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। ৫৫ বছরের একটা রাষ্ট্রের এমন ব্যর্থতার কাফফারা তরুণরা দেবে না।


বিএনপি সরকারও এর দায় এড়াতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরণের দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]