ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৯:০৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৯:০৬:৪৮ অপরাহ্ন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-



ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ভালুকা বাজারের কেন্দ্রীয় হরিসভা মন্দিরে নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করেন পৌর বিএনপির আহবায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান।


বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, সাইদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোবারক মোল্লা, পৌর মহিলা দলের সভাপতি নাসরিন সুলতানা চায়না ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমিনুল ইসলাম এবং পৌর তাঁতী দলের সভাপতি সামাদ।


এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট পৌর শাখার সভাপতি প্রদীপ বণিক, সাধারণ সম্পাদক অসীম মোদক, পুজা ফ্রন্টের পৌর সভার আহবায়ক মৃনাল বনিক মিঠু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]