ঘরে বসেই দেখা যাবে ভূমির সঙ্গে ইমরান খানের রোমান্স

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৮:০৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৮:০৬:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বলিউডে আবারও নায়কের ভূমিকায় ফিরছেন অভিনেতা ইমরান খান। দীর্ঘ বিরতির পর ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমার মাধ্যমে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ভূমি পেডনেকর। আগামী ১৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

২০০৮ সালে ‘জানে তু... ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন ইমরান। মাঝে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও এবার নতুন গল্প ও চরিত্র নিয়ে পর্দায় ফিরছেন এই অভিনেতা।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমায় ইমরানকে দেখা যাবে ভিন্ন এক ভূমিকায়। এক সাক্ষাৎকারে সিনেমাটি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এটি একটি পরিণত রোমান্টিক কমেডি। যা তার বর্তমান বয়স ও জীবনের পর্যায়ের সঙ্গে গল্পটি বেশ মানানসই।

 

সিনেমাটিতে ইমরান ও ভূমি পেডনেকরকে একসঙ্গে দেখা যাবে। তবে ছবির কাহিনি এবং অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই জুটি পর্দায় দুই ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হাজির হতে চলেছেন। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দানিশ আসলাম।

 

ইমরান খানের অভিনয়ে ফেরার খবর বেশ কিছুদিন ধরেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর আগে ২০২৬ সালের শুরুতে আমির খান প্রযোজিত ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ সিনেমায় অতিথিশিল্পী হিসেবে দেখা যায় তাকে। বীর দাস ও কবি শাস্ত্রী যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেন। এবার ‘আধুরে হাম আধুরে তুম’-এ কেন্দ্রীয় চরিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]