নিজস্ব প্রতিবেদক
তিন বছর পর প্রথম বিভাগ হকি লিগ শুরু হয়েছে আজ (শনিবার)। ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন লিগের উদ্বোধন করেছেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই সময় খেলোয়াড়দের ফেয়ার প্লে ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ হকি লিগ নিয়মিত আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি
ঘরোয়া হকির ধারাবাহিকতা বজায় রাখতে ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে বলেছেন। আজ উদ্বোধনী দিনে ফরাশগঞ্জ ও ব্যাচেলর স্পোর্টিং ক্লাবের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। দিনের আরেক ম্যাচে ওয়ারী ক্লাব ৬-২ গোলে ইয়াংস্টারকে পরাজিত করে। লিগে অংশ নেওয়া ১১ ক্লাবগুলো হলো ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শিশু-
কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার স্পোর্টিং ক্লাব ও ঢাকা ইয়াংস্টার। দশ ম্যাচ পর লিগের শীর্ষ দল প্রিমিয়ারে উঠবে আর সর্বনিম্ন পয়েন্টধারী দল রেলিগেটেড হয়ে দ্বিতীয় বিভাগে নামবে।