বাঁশখালীতে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির নতুন শাখার উদ্বোধন, মানসম্মত সেবার প্র'ত্যা'শা

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:০১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:০৩:১৯ অপরাহ্ন
আনিসুর রহমান, রিপোর্টার চট্রগ্রাম:


চট্টগ্রামের বাঁশখালীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের নতুন শাখা। শনিবার (১০ অক্টোবর) ফিতা কেটে প্রতিষ্ঠানটির বাঁশখালী শাখার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। উদ্বোধন শেষে সংসদ সদস্য প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।


এ সময় তিনি বাঁশখালীর মানুষের জন্য আধুনিক, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন নিজ এলাকায় থেকেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের সামর্থ্যের কথা বিবেচনায় রেখে সেবার মান ও মূল্য নির্ধারণ করতে হবে। বাঁশখালীর মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি আরও বলেন, “চিকিৎসাসেবার ক্ষেত্রে রোগীদের আস্থা অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সঠিক পরীক্ষা-নিরীক্ষা, নির্ভরযোগ্য রিপোর্ট, দক্ষ জনবল ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সেবার মান বজায় রাখতে হবে।” এ সময় শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের কর্তৃপক্ষ বলেন, “বাঁশখালীর মানুষের জন্য উন্নতমানের ডায়াগনস্টিক সেবা আরও সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তি, মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা এবং আন্তরিক সেবার মাধ্যমে রোগীদের আস্থা অর্জনে আমরা কাজ করে যেতে চাই। আমরা বিশ্বাস করি, স্থানীয় পর্যায়ে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে রোগীদের সময়, যাতায়াতের ভোগান্তি ও চিকিৎসাসংক্রান্ত ব্যয় কমাতে সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে।” কর্তৃপক্ষ আরও জানান, রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সেবার মান বজায় রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাঁশখালীর সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করতে চান তারা। স্থানীয়দের প্রত্যাশা, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির নতুন শাখার কার্যক্রমের মাধ্যমে বাঁশখালীর মানুষ নিজ এলাকায় উন্নত

ডায়াগনস্টিক সেবা গ্রহণের আরও একটি সুযোগ পাবেন। তবে এ উদ্যোগের প্রকৃত সুফল নিশ্চিত করতে সেবার মান, পরীক্ষার নির্ভুলতা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মূল্য নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]