নিজস্ব প্রতিবেদক
ঢালিউডে এমনিতেই কর্মখরা। ফলে কাজের চেয়ে কথা হয় বেশি। একটা ইস্যু আসে, নানা চর্চা হয়; কদিন পর ফের নতুন ইস্যু। যেমন আজ শনিবার (১০ অক্টোবর) চর্চার কেন্দ্রে অভিনেত্রী নুসরাত ফারিয়ার এক কাণ্ড। সাংবাদিকদের এড়াতে শুটিং স্পট থেকে ‘নাটকীয়ভাবে’ চলে গেছেন তিনি। এখন অভিনেত্রী আর বিনোদন সাংবাদিকরা যেন মুখোমুখি অবস্থানে! জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও এম এইচ খোকনের পরিচালনায় নতুন সিনেমা ‘লজ্জা’য় অভিনয় করবেন ফারিয়া, এ খবর পুরনো। শুক্রবার (৯ অক্টোবর) প্রযোজক আবদুল আজিজ জানালেন, শনিবার থেকে উত্তরার দিয়াবাড়িতে হবে এর শুটিং। সেখানে
সাংবাদিকদের ‘নম্র’ সুরেই আমন্ত্রণ জানান তিনি। সময়-স্থান উল্লেখ করে দিয়ে ‘সবাইকে আসার অনুরোধ’ জানান আজিজ। তিনি এবং ফারিয়া গণমাধ্যমের সঙ্গে কথাও বলবেন, এমনই ছিল বার্তা। আরও পড়ুন ‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার স্বামীর জন্মদিনে খোলা চিঠি অপরাজিতার ওমরাহ পালন করলেন কেয়া পায়েল, জানালেন অনুভূতি সময় দেওয়া হয়েছিল সকাল ৮টা। খুব স্বাভাবিক, ক্যামেরা-বুম নিয়ে অতো সকালে সেখানে হাজির হওয়া অনেকের জন্যই কষ্টকর ছিল। তবুও পেশার খাতিরে গিয়েছেন। কিন্তু ঘটল কী? নুসরাত ফারিয়া। ছবি : অভিনেত্রীর ফেসবুক জানা গেছে, সাংবাদিকদের দিয়ে মূলত ‘লজ্জা’ সিনেমার একটি দৃশ্যায়ন সেরেছেন নির্মাতারা। সেটুকুও নাহয় হাসিমুখেই মেনে নেন সংবাদকর্মীরা। কিন্তু তারপর কথামাফিক পেশাদার সাক্ষাৎকার তো দেওয়ার কথা নায়িকা-প্রযোজকের। সেটা হলো না। সাক্ষাৎকার পর্ব আসতে না আসতেই ফারিয়া ত্যাগ করলেন স্থান।
অজুহাত দিলেন, ‘পেটে অসুখ’-এর। উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকেই জানা গেল এমনটা। যদিও সকাল থেকে তিনি সানন্দেই শুটিং করছিলেন। ফারিয়ার এমন কাণ্ডে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন সংবাদকর্মীরা। আর সেটার বিপরীতে তিনি দিলেন এক প্রতিক্রিয়া। সেখানে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে ফারিয়া বলেন, ‘কোনো প্রযোজক, পরিচালক কিংবা প্রোডাকশন হাউস যখন শুটিং চলাকালীন আপনাদের শুটিং স্পটে আমন্ত্রণ জানায়, তখন দয়া করে আগে যাচাই করে নেবেন, ঠিক কী উদ্দেশ্যে আপনাদের সেখানে ডাকা হচ্ছে। আপনাদের ক্যামেরা, বুম বা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নিজেদের প্রচার ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য? নাকি কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে আপনাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে? যদি তাই হয় সেই শিল্পীর সাথে স্পট এ যাওয়ার আগে যোগাযোগ করুন, সে এই বিষয়ে অবগত কিনা।
একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, যে শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হচ্ছে, তার কাছ থেকে আদৌ এ বিষয়ে সম্মতি নেওয়া হয়েছে কি না। অনেক সময় আপনাদের এক ধরনের আশ্বাস দিয়ে শুটিং স্পটে আমন্ত্রণ জানালেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।’