বাইশারীতে সেনাবাহিনী-পুলিশের যৌথ অ'ভি'যা'নে ২ হাজার পি'স ই'য়া'বা জ'ব্দ

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৫:১১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৫:১২:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেল ফেলে পালালেন চালক, ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী বাইশারী বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যান চালক। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাইশারী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাইশারী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এবং বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এতে অংশ নেন।


বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুরুল আহসান জানান, যৌথ বাহিনীর সদস্যরা মাদকবিরোধী তৎপরতা চালানোর সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানোর চেষ্টা করেন। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। বাইশারী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সিরাজুস


সালেহীন বলেন, অভিযানে ইয়াবা ও বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, অভিযানের ঘটনায় স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী তৎপরতা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় ইয়াবা পাচার অনেকাংশে কমে আসবে বলে তাঁরা মনে করেন। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করারও আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক আবদুর রশিদ বলেন, বাইশারী সেনা ক্যাম্পের নেতৃত্বে ইয়াবা উদ্ধারের ঘটনাটি প্রশংসনীয়। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও সন্ত্রাসী তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পুলিশ জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পাশাপাশি পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় নাইক্ষ্যংছড়ির বাইশারী ও ঘুমধুমসহ বিভিন্ন এলাকায় মাদক পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, মাদক পাচার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]