ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার দিল্লিতে আ'ট'ক

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৪:৫৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৪:৫৪:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার দিল্লিতে আটক ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দিল্লিতে আটক করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার (১০ অক্টোবর) মানিক সরকারকে আটক করা হয়েছে।

 

মানিক সরকার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া–মার্কসবাদীর (সিপিআই–এম) নেতা। এদিকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা ছিল ককরোচ জনতা পার্টির নেতাকর্মী ও বিক্ষোভকারীদের। তবে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজে ঢুকে অভিজিৎ দিপকের সঙ্গে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকেও আটক করেছে পুলিশ। তাকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রেখেছেন।

 

এছাড়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]