আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। গত শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে পৌরসভার মজিদবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) হানিফ সরকার ও এএসআই (নিঃ) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে মজিদবাড়ি এলাকার ইমাম হোসেনের মালিকানাধীন একটি গুদাম ঘরে অভিযান চালানো হয়।
এ সময় তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকলের বাড়ি কালকিনি থানার মজিদবাড়ি এলাকায়। তারা হলেন:মোঃ ইমাম সরদার (৪৫), পিতা- মৃত হাজী আঃ মালেক সরদার,মোঃ আকাশ বেপারী (২৮), পিতা- মোঃ আনোয়ার বেপারী,মোঃ আরাফাত হোসেন মুন (২৪), পিতা- মোঃ সেকেন্দার আলী সরদার, মোঃ জোবায়ের সরদার (২২), পিতা- মৃত রেজ্জেক সরদার,মোঃ সাকিবুল হাসান (২২), পিতা- মোঃ আবু বক্কর বেপারী,মেহেদী হাসান (৩৫), পিতা- মৃত আব্দুল হালিম সরদার। এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কালকিনি থানা পুলিশ জানিয়েছে,আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।