শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০১:৩৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০১:৩৫:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান সৌ‌দি আরব সফরে যাবেন বলে জা‌নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তি‌নি। হুমায়ুন ক‌বির বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কোনো এক সময়ে তিনি এ সফর করবেন। পাশাপাশি সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে আমরাও দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছি।


প্রতিমন্ত্রী বলেন, মেরিটাইম সিকিউরিটির ক্ষেত্রে আমরা সৌদি আরবের একটি শক্তিশালী অংশীদার। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আমরা ইতিবাচক আলোচনা করছি। যদি এটি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে থাকে এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে আমরা এটিকে ইতিবাচকভাবেই দেখছি। তি‌নি বলেন, আর আমরা যদি মনে করি, আমাদের শান্তিরক্ষার দক্ষতা মুসলিম দেশগুলোর সেবা করতে এবং মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখতে বিশেষ অবদান রাখতে পারবে, এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সব ধরনের সুযোগ রয়েছে। ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এ সেমিনারের যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বি-পক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]