শেরপুরে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে.

আপলোড সময় : ১০-১০-২০২৬ ১২:৪৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ১২:৪৯:৪০ অপরাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর প্রতিনিধি : "


শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য"—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার উদ্যোগে এক 'শ্রমিক সমাবেশ ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ৯:৩০ মিনিটে শেরপুর সদরের বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। সমাবেশে বিশেষ



অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশেনের সাধারণ সম্পাদক লষ্কর মোঃ তসলিম , ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা,মাওলানা মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিন, বাংলাদেশ কৃষিও মৎসজীবি শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম জাহাঙ্গীর, সেক্রেটারি রেদুয়ান ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া এসময় সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]