সিলেটে ঘুরতে গিয়ে চাঁদপুরের দুই পর্যটক নি'হ'ত

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৩:০২:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৩:০৩:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক



ছুটির দিনে ঘুরতে বের হয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামের হাসিম বকাউলের ছেলে মো. সোহেল বকাউল (৩৬) এবং অপর নিহত ব্যক্তি উপজলোর পিংড়া গ্রামের খালেক সরকারের ছেলে মো. খায়রুজ্জামান পিপুল (৪৫)। দুর্ঘটনায় আহত চাঁদপুর সদর উপজেলার



মহামায়া এলাকার সুজন খান বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মহামায়া থেকে একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে পথিমধ্যে আসলে আমরা কয়েকজন সেখান থেকে উঠি। আমাদের গাড়িটি যখন সকাল প্রায় ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় পৌঁছায় তখন এ দুর্ঘটনা ঘটে। তখন বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে একটি সিএনজি ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সের একপাশ কাত হয়ে আমাদের মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়। এতে সোহেল ও খায়রুজ্জামান অ্যাম্বুলেন্সের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সোহেল নিহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। আর গুরুতর আহত অবস্থায় পিপুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত কয়েকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে- চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার শাহাদাত হোসেন মিঠু, মান্দারী এলাকার সফিক মোল্লা, সুজন খান, মাইক্রোচালক শরীফ হোসেন, মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের ভাট, আলন প্রধানীয়াসহ আরও দুইজন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত



কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]