খেলা টি-টোয়েন্টিতে নেতৃত্ব পেয়েই সাহিবজাদার বাজিমাত, দারুণ জয় পাকিস্তানের

আপলোড সময় : ১০-১০-২০২৬ ১২:৫১:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ১২:৫৪:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক



সালমান আগাকে দল থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হন সাহিবজাদা ফারহান। ৩০ বছর বয়সীর নেতৃত্বে প্রথম ম্যাচেই দারুণ সাফল্য পেল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ বল বাকি থাকতে ৪ উইকেটের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং নিয়ে মাত্র তিন ব্যাটারের ব্যাটে দুই অঙ্কের ঘরে রান দেখেছে। তবুও ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর তারা করেছে লাহিরু উদারার ব্যাটে। নাসিম শাহের দুর্দান্ত বোলিংয়ে ১৮ রানেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। তারপর উদারা ও কামিন্দু মেন্ডিসের ৬০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। কামিন্দু ২৩ রান করেন। তারপর দাসুন শানাকার সঙ্গে লাহিরুর ৫৭ রানের জুটি লঙ্কানদের পথ দেখায়। ১৫ বলে ১৮ রান করেন শানাকা।


শ্রীলঙ্কার ৮ উইকেটের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান নাসিম। দুটি নেন মোহাম্মদ ইমরান। লক্ষ্যে নেমে ঝোড়ো শুরু করে পাকিস্তান। ফখর জামান দলের ৫৪ রানে বিদায় নেন। ১৩ বলে ২১ রান করেন তিনি। তারপর সাহিবজাদা ও মাজ সাদাকাত জয়ের ভিত গড়ে দেন। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েন। ৩৩ বলে ফিফটি করেন সাহিবজাদা, ২৮ বলে মাজ। পরের বলেই আউট হন তিনি।


শেষ দিকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি সাহিবজাদা। জয় থেকে তিন রান দূরে থাকতে আউট হন তিনি। ৫৩ বলে ১০ চার ও ৪ ছয়ে ৮৯ রান করেন অধিনায়ক। খাজা নাফাই ছক্কা মেরে দলকে জেতান। ১৮.৫ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান করে স্বাগতিকরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]