আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)।
উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। শুক্রবার (৯ অক্টোবর) এসআরবি-১৩ এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১৩ এর রংপুর সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের (৫০) বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিপ্লব কুমার গোস্বামী বলেন, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।