নিজস্ব প্রতিবেদক
কপাল খুলল বাংলাদেশ হকি দলের। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের স্থলাভিষিক্ত হয়েছে তারা। পাঞ্জাবে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে ছয় দেশের এই মহাদেশীয় টুর্নামেন্ পাকিস্তান হকি ফেডারেশন প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ ওয়ানি গত মাসে বলেছিলেন, এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি খেলতে ভারতে তাদের যাওয়ার ব্যাপারটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পাঞ্জাবের দুটি ভেন্যুতে হতে যাওয়া ম্যাচগুলো সূচি ঘোষণা করেছে এশিয়ান হকি ফেডারেশন।
ছয় দল খেলবে সিঙ্গেল রাউন্ড রবিন লিগ পর্বে। প্রত্যেক দলের খেলা পাঁচটি করে। শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। বাংলাদেশ পাকিস্তানের বদলি হিসেবে খেলবে বর্তমান শিরোপা জয়ী ও এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে। দুই দল তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে। বাংলাদেশ ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। পরের দিন তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। বিজ্ঞাপন ১ নভেম্বর কোরিয়া এবং ২ নভেম্বর চীনের সঙ্গে খেলবে বাংলাদেশ। প্লে অফ ও সেমিফাইনাল হবে ৪ নভেম্বর।
টেবিলের শেষ দুটি মানে পঞ্চম ও ষষ্ঠ দল খেলবে প্লে অফে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে প্রথম ও চতুর্থ দল। দ্বিতীয় ও তৃতীয় দল খেলবে আরেক সেমিফাইনালে। ২৭ অক্টোবর, ২০২৬: ভারত বনাম বাংলাদেশ, সন্ধ্যা সাড়ে ৭টা। ২৯ অক্টোবর, ২০২৬: বাংলাদেশ বনাম জাপান, বিকেল সোয়া ৫টা।