ফরিদপুর নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার আলোচিত ঘটনায় প্রধান আসামী মোঃ বাবলু শেখ (৫৮)’কে গোপালগঞ্জ হতে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি।

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৮:২৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৮:২৪:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



ফরিদপুর নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার আলোচিত ঘটনায় প্রধান আসামী মোঃ বাবলু শেখ (৫৮)’কে গোপালগঞ্জ হতে গ্রেফতার করেছে এসআরবি। ১। এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি অদ্যবধি হত্যা, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে। যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা কান্ডে এসআরবি তাৎক্ষণিকভাবে ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।


। গত ০১/০৮/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার নগরকান্দা থানার তারাকান্দি এলাকায় বসবাসকারী ইদ্রিস আলী মোল্যার দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু শিক্ষার্থী ভিকটিম মাহফুজা আক্তার (৭) কে গ্রেফতারকৃত প্রধান আসামী মোঃ বাবলু শেখ (৫৮)’সহ অপরাপর আসামীগণ পরস্পর যোগসাজশে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে আসামী মোঃ বাবলু শেখ (৫৮) এর বসতবাড়িসংলগ্ন বাগান হতে ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হয়, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে গত ০১/০৮/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকা থেকে রাত আনুমানিক ১০:১০ ঘটিকার মধ্যে যেকোনো সময় ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, মারধর ও আঘাত করে হত্যা করা হয়। ৩। এ ঘটনায় ডিসিস্টের পিতা ইদ্রিস আলী মোল্যার অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০, কেরাণীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ৪।


এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ০০.৫০ ঘটিকায় এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং এসআরবি-৬ এর সহযোগিতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার হতে হত্যা মামলার প্রধান আসামী মোঃ বাবলু শেখ (৫৮), পিতা-মৃত আহমেদ শেখ, সাং-তারাকান্দি, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ৫। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]