রাজবাড়ীর পাংশায় এসআরবি-১০ এর অ'ভি'যা'ন: প'রি'ত্য'ক্ত অবস্থায় ৪২টি অ'বি'স্ফো'রি'ত ক'ক'টে'ল উদ্ধার

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৮:০৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৮:০৬:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রাজবাড়ীর পাংশায় এসআরবি-১০ এর অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ১। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে।


আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে। ২। এরই ধারাবাহিকতায় এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৯ অক্টোবর, ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫:৪০ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বিষ্ণুপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ৩। উক্ত অভিযান পরিচালনাকালে পাংশা থানাধীন বিষ্ণুপুর (পৌরসভার ০৬নং ওয়ার্ড) এলাকায় একটি আমবাগান হতে মোট ৪২ (বিয়াল্লিশ) টি ককটেল মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল। উদ্ধারকৃত ককটেল ব্যবহার পূর্বক বড় ধরণের কোন নাশকতার পরিকল্পনা ছিল কিনা সে বিষয়ে এসআরবি-এর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ৪। এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। ৫। এসআরবি-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]