বোয়ালখালীতে ট্রেন দু'র্ঘ'ট'না'য় শফিকুলের মৃ'ত্যু

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৬:৩৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৬:৪২:৩০ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম নগরীর কালুরঘাটের খেজুরতলা এলাকায় ট্রেনের ধাক্কায় সৈয়দ শফিকুল রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। শফিকুল রহমান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী এলাকার সৈয়দ চাঁন চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি সৈয়দ আব্বাস আলী চৌধুরীর বাড়ির মৃত আবুল হোসেনের মেজ ছেলে। নিহতের ভাই সৈয়দ ওহিদুল আলম জানান, ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন শফিকুল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন তাঁরা। পরিবারের সূত্রে জানা গেছে, শফিকুল রহমান প্রায় ২০ বছর প্রবাসে ছিলেন। এর আগে তিনি দুইবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিকাশ বড়ুয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম কালুরঘাটের খেজুরতলা এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]