উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন সম্পাদক সেন্টু

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৪:৫৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৪:৫৫:০৬ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের উজিরপুর প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক আজকের বার্তার প্রতিনিধি মো. মহসিন মিয়া লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনবাণীর প্রতিনিধি মো. এমদাদুল কাসেম সেন্টু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার মহিউদ্দিন কমপ্লেক্সের হলরুমে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের প্রতিনিধি বিএম রবিউল ইসলাম ও দৈনিক বরিশালের কথার প্রতিনিধি মো. সোহাগ হাওলাদার। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আহমেদুল কবির বিপ্লব, মো. নুরুল ইসলাম, নাসির বালি অপু ও মাহাবুবুর রহমানকে। কমিটি গঠন উপলক্ষে সভায় সাংবাদিকেরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেস ক্লাবকে কার্যকর ভূমিকা রাখতে হবে। উজিরপুরের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হবে। নবনির্বাচিত সভাপতি মো. মহসিন মিয়া লিটন বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।’ সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টু বলেন, ‘সব সাংবাদিককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করতে চাই। জনস্বার্থের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।’ এদিকে উজিরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। রাহাদ সুমন,বানারীপাড়া তারিখঃ০৯-১০-২০২৬ ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]