বক্স অফিসে কত আয় করল ‘দৃশ্যম ৩’

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৩:৩৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৩:৩৬:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বলিউড অভিনেতা অজয় দেবগনের বহুল আলোচিত ও প্রতীক্ষিত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’ মুক্তি পাওয়ার পর থেকেই ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক টানার ক্ষেত্রে অনন্য এক রেকর্ড গড়েছে ছবিটি। বিজয় সালগাঁওকর চরিত্রে অজয় দেবগনের বুদ্ধিমত্তাপূর্ণ অভিনয় আর টানটান উত্তেজনার গল্প আবারও বুঁদ করে রেখেছে থ্রিলারপ্রেমীদের।


প্রথম সাত দিনের মাথায় জানা গেল ছবিটির মোট ব্যবসার নতুন পরিসংখ্যান। অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমাটিতে অজয় দেবগনের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা গেছে অভিনেতা জয়দীপ আহলাওয়াতকে। রুপালি পর্দায় দুই অভিনেতার অভিনয়ের দারুণ রসায়ন ও মনস্তাত্ত্বিক লড়াই সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক সবার মন জয় করে নিয়েছে। আরও পড়ুন নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের বিজ্ঞাপন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই রেকর্ড ৬২ কোটি রুপি আয় করে বক্স অফিসে শুভসূচনা করে ‘দৃশ্যম ৩’।


মুক্তির পর থেকে টানা এক সপ্তাহ পার হলেও প্রেক্ষাগৃহে দর্শকদের সেই উপচে পড়া ভিড় কমেনি। মুক্তির সপ্তম দিনে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে ছবিটি আয় করেছে আনুমানিক ১১.১০ কোটি রুপি। এই আয়ের ওপর ভর করে কেবল ভারতেই সিনেমাটির মোট সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২৪৩.৬০ কোটি রুপিতে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]