নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে হত্যা মামলার আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি ১। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও চাঞ্চল্যকর ও স্পর্শকাতর নানা সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
লালমনিরহাটের আদিতমারীতে জুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের (৩৫) ওপর হামলা এবং হত্যা মামলার আসামি মোঃ হাসান আলী (২০) কে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ হাসান আলী (২০) আদিতমারী থানাধীন গন্ধমরুয়া গ্রামের মোঃ জয়নাল হক এর ছেলে এবং মামলার ২নং এজাহারনামীয় আসামি। গত ১২ আগস্ট, ২০২৬ তারিখ অত্র মামলার মূলহোতা এবং প্রধান আসামি মোঃ রহিদুল ইসলাম (৪৫) কে ঢাকা থেকে গ্রেফতার করেছিলো তৎকালীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব )।
মামলার এজাহার থেকে জানা যায় যে, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলো। এলাকায় জুয়া বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি জুয়া খেলা থেকে বিরত থাকতে ওই ব্যক্তিদের নিষেধ করতেন শিক্ষক আরিফুল। জুয়া বন্ধ না করলে পুলিশকে জানানোর কথাও বলেছিলেন তিনি। এর জেরে ক্ষিপ্ত হয়ে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ২১ আগস্ট ২০২৬ তারিখ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। ৪। এই ঘটনায় গত ২ আগস্ট, ২০২৬ তারিখ ভুক্তভোগী ঐ শিক্ষকের পিতা বাদী হয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ( মামলা নং- ০৩)। এরপরেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক যৌথ দল ০৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ০৯.৫০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন হরিশচন্দ্রপট্টি পুমদী এলাকায় অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার আদিতমারী থানার হত্যা মামলার ২ নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ হাসান আলী (২০), পিতা- মোঃ জয়নাল হক, সাং- গন্ধমরুয়া (শিংঙ্গীমারী), থানা-আদিতমারী, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ৬। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সমাজ থেকে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে