নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার ‘বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকা হতে ০১ টি দেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ০৪ বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
অক্টোবর ২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন কাশীপুর ইউনিয়নস্থ অনন্তপুর মাষ্টারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়। এসআরবির চলমান অভিযানের ধারাবাহিকতায় ০৯/১০/২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকায় এসআরবি-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অর্ন্তগত ৬নং কাশীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান (৫০), পিতা-বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এর বাড়ির পশ্চিম পাশের বাঁশ ঝাড়ের ভেতর থেকে ০১ টি দেশীয় তৈরি পিস্তল, ০১ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ০৪ বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও অস্ত্র, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে