নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির নিলামের টেবিলে ঝড় তুললেন জেসন রোলস। অথচ ১৮ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচ খেলেছেন। এসএ টোয়েন্টির আসন্ন আসরের জন্য রোলসকে সর্বোচ্চ ২৯ লাখ র্যান্ডে (প্রায় ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার) দলে নিয়েছে জোবার্গ সুপার কিং প্রোটিয়া টি-টোয়েন্টি লিগে এত দামে বিক্রি হওয়া ক্রিকেটার সেভাবে পরিচিত নয়। তবে তাকে দারুণ সম্ভাবনাময় মনে করা হচ্ছে। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতি স্পিনেও কার্যকর রোলস।
সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের হয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সিএসএ প্রো-টোয়েন্টি কাপে ৩১ বলে ৪৫ রানের পাশাপাশি নেন ১ উইকেট। তবে জেসন রোলস বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভা ও সামর্থ্য দেখিয়েই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নজর কেড়েছেন। যুব ওয়ানডেতে ২৪ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ৪২.৭৫ গড়ে ৮৫৫ রান করেছেন তিনি। পাশাপাশি শিকার করেন ১৯ উইকেট উইকেট। এর আগে সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রোলস ৭০ গড় ও ১১২ স্ট্রাইকরেটে ২৮০ রান করে প্রোটিয়া দলের সফলতম ব্যাটার হয়েছিলেন। যুবাদের টেস্টে ডাবল সেঞ্চুরিও আছে রোলসের। এসএ টোয়েন্টির আসন্ন আসরের জন্য এবার মিনি নিলাম হয়েছে। যেখানে রোলসের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ লাখ র্যান্ডে (প্রায় ১ লাখ ৬৩ হাজার মার্কিন ডলার) সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিকেও কিনেছে জোবার্গ। আর তৃতীয় সর্বোচ্চ ২৬ লাখ র্যান্ডে (প্রায় ১ লাখ ৫৬ হাজার ডলার) এমআই কেপ টাউন নিয়েছে দেশীয় অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে। বিজ্ঞাপন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির পঞ্চম আসরের নিলামে ক্রিকেটার কেনাবেচার খুব বেশি সুযোগ ছিল না। যেখানে সংক্ষিপ্ত তালিকায় নাহিদ রানাই ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। তবে এই গতিতারকাও নিলাম থেকে দল পাননি। অবশ্য বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়েও সংশয় তৈরি হতো। এর আগে এনওসি না পাওয়ায় বিগ ব্যাশের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে রানাকে।
নিলামের আগে বাংলাদেশি লেগস্পিন তারকা রিশাদ হোসেনকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের পাশাপাশি সানরাইজার্স অজি তারকা মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নেয়। এর আগে বাংলাদেশের কেউ আফ্রিকান লিগটিতে খেলেননি, ফলে রিশাদের মাধ্যমে সেই ইতিহাসের যাত্রা ঘটতে পারে! আগামী ৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএ টোয়েন্টি।