উপজেলা পরিষদ এলাকা, রেলগেইট বাজার ও কানুনগোপাড়া বাজার এলাকায় উচ্ছেদ অ'ভি'যা'ন পরিচালনা করা হয়

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০২:১৯:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০২:২১:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক



উপজেলা পরিষদ এলাকা, রেলগেইট বাজার ও কানুনগোপাড়া বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থায়ী দোকানের সামনে কোনো ধরনের অস্থায়ী দোকান বা স্থাপনা না বসানোর জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া দোকানের সামনে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তিনজন দোকানদারকে জরিমানা করা হয়। ফুলতল ও শাকপুরা বাজার এলাকায় অবৈধ দখল এবং সড়কের ওপর স্থাপিত অস্থায়ী দোকান অপসারণে আগামী সপ্তাহে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।



সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল ও অস্থায়ী স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নিবার্হী অফিসার মেহেদী হাসান ফারুক, উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতিমা সার্বিক সহোযোগিতায় করেন বোয়ালখালী থানা। প্রতিনিধি এম মনির চৌধুরী রানা বোয়ালখালী উপজেলা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]