পাকিস্তানের পরিবর্তে হকি টুর্নামেন্ট খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০১:৪০:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০১:৪৪:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক



সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসের হকি ছিল বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনার। কিন্তু সেখান ষষ্ঠস্থান অর্জন করতে না পারায় অনেক টুর্নামেন্ট খেলায় অংশ নিতে শঙ্কার মধ্যে পড়েছিল। তবে ভারত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক হওয়ায় আবার আশার আলো উকি দিয়েছে।



ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে বৈরিতা রয়েছে। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতেও ভারতে খেলতে যাচ্ছে না পাকিস্তান। এশিয়া কাপের মতোই আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে সপ্তম হওয়ায় বাংলাদেশ ভারতে অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন,‌ ‘জাপানে এশিয়ান গেমসের সময় এই বিষয়ে আলোচনা হয়েছিল। এশিয়ান হকি ফেডারেশন থেকে বাংলাদেশ হকি ফেডারেশনকে আনুষ্ঠানিক মেইল করেছে এই বিষয়ে। আমরা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করব।’ এশিয়ান গেমস শেষে বাংলাদেশ দলের জার্মান কোচ পিটার দেশে ফিরে গেছেন। ২৭ অক্টোবর ভারতের পাঞ্জাবে এই টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে শনিবার সিদ্ধান্ত নেবে ফেডারেশন, ‘শনিবার প্রথম বিভাগ হকি লিগ শুরু। ঐ দিন ফেডারেশনের অনেকেই আসবেন।


সেদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প, কোচ নিয়ে আলোচনা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় বড় দেশ খেলবে। ফলে এখানে অভিজ্ঞ ও ভালো মানের কোচ প্রয়োজন।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ভারতের পাশাপাশি খেলবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও জাপান। পাকিস্তান না খেলায় বাংলাদেশ রিজার্ভ দল হিসেবে সুযোগ পেয়েছে। এশিয়ার বড় মাপের এই টুর্নামেন্ট বাংলাদেশ একবার আয়োজকও হয়েছিল। ২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় এই টুর্নামেন্টের ষষ্ঠ আসর হয়েছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]