নিজস্ব প্রতিবেদক
ডিএমপির ৮ পুলিশ পরিদর্শক বদলি, দুই থানায় নতুন ওসি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। এর মধ্যে পল্লবী ও রূপনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। আদেশ অনুযায়ী, রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে মিরপুর বিভাগের পল্লবী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো. হাসান বাসিরকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে মিরপুর বিভাগের রূপনগর থানার অফিসার ইনচার্জ করা হয়েছে। রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. নোমান হোসেনকে এসআরইউর সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া, মিরপুর বিভাগের শাহআলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে মতিঝিল বিভাগের রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ডিএমপির গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে মিরপুর বিভাগের শাহআলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। আর ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।