ম'দ'নে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:২৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:২৪:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ



আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন শামীম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ১৯টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশ নেন। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে আইপি ক্যামেরা ও সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপক যন্ত্র রাখা এবং রাত ১২টার পর পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বহির্গমনের ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী


অফিসার নাজির হোসেন শামীম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসার-ভিডিপি ও স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করবেন। ট্যাগ অফিসারের মাধ্যমে মন্ডপগুলো পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নজরদারির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হবে।


সভা শেষে সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানানো হয়। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা ০১৭১৬৪২৫৪৩৫ ৮-১০-২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]