ধনবাড়ীতে পুলিশের অ'ভি'যা'নে ৫ গ্রাম হে'রো'ই'ন'স'হ গ্রে'প্তা'র ১

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:০৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:০৮:৫৮ অপরাহ্ন
শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল)



টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মো. পরাণ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মো. হযরত আলী (৩৯) নামে অপর এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে ধনবাড়ী থানাধীন পাঁচপোটল পূর্বপাড়া দারুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার সামনে আকাশমণি বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক ও উপপরিদর্শক (এসআই) আরিফুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তার মো. পরাণ ধনবাড়ী উপজেলার পাঁচপোটল কলেজপাড়া এলাকার মো. লতিফ ফরাজীর ছেলে। অপর পলাতক মো. হযরত আলী ধনবাড়ী উপজেলার পাঁচপোটল এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পরাণের হেফাজত থেকে ৫ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকমুক্ত ধনবাড়ী গড়তে নিয়মিত অভিযান চলবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৭, তারিখ ৮ অক্টোবর ২০২৬। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]