কুষ্টিয়ায় তিন শিক্ষার্থী নিঁখোজের ৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:০০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:০১:২৪ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :




কুষ্টিয়ার মিরপু‌রের মালিহাদ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের জি.এম.এস মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিঁখোজের ৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি। উক্ত তিন শিক্ষার্থীর মধ্যে একজন নবম শ্রেনীর অনিয়মিত শিক্ষার্থী ও দু'জন ১০ম শ্রেনীর অনিয়মিত শিক্ষার্থী। এক প্রতারক চক্র গ্রুপের সাথে যোগাযোগের মাধ্যমে যেয়ে তারা নিখোঁজ হয়েছে। গত রবিবার (৪ অক্টোবর) নিজ গ্রাম থেকে ভ্যানযোগে যেয়ে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মুনাকষা মোড় থেকে তাদের একটি মাইক্রোবাস উঠিয়ে নিয়ে যায়। এরপর কিছুদুর যেয়ে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে মিরপুর থানায় একটি জিডি হয়েছে।


জানা গেছে, ঔই কুচক্রী গ্রুপ নিয়মিত উক্ত ৩ শিক্ষার্থীর সাথে ও তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ রাখতো। ঔই কুচক্রী গ্রুপ উক্ত শিক্ষার্থীদের বিকাশে টাকা-পয়সা দিত এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলতো। এরপর উক্ত ছাত্রীদের ও তাদের অভিভাবকদের ফুসলিয়ে তাদের নিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


উক্ত শিক্ষার্থীদের মোবাইল নম্বর এখন বন্ধ। অনেকেই ধারণা করছেন উক্ত কুচক্রী গ্রুপ কোন মানব পাচারকারী চক্র/যৌন হয়রানী গ্রুপ। নিখোঁজ শিক্ষার্থীদের কেউ খোঁজ পেলে নিম্বোক্ত মোবাইল নং এ জানানোর জন্য বলা হয়েছে । তদের পরিবারের সাথে যোগাযোগের মোবাইল নং : সরোয়ার : ০১৭৯৫-০৮৫৩০৮ ফজলু : ০১৩২১-৫৮০২৫৪ কুরবান : ০১৩২৩-৪৫১৫৩৮

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]