সৌদি আরবে নিয়ে ৫ লাখ টাকা মু'ক্তি'প'ণ দা'বি'র অ'ভি'যো'গে মা'ম'লা

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৪৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৪৭:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



যশোর সদর উপজেলার কিসমত এনায়েতপুর গ্রামের হাসানুর রহমানকে সৌদি আরবে নিয়ে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে করা মামলা কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে। এতে চারজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংহী গ্রামের মজিদ মুন্সির স্ত্রী আরজিনা বেগম, ঝিনাইদহ সদর উপজেলার আরবপুর স্টিলনগর গ্রামের আতিকুর রহমান ও তার স্ত্রী অরুনা বেগম এবং জয়পুরহাটের বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক মেসবাউল ইসলাম। গত ২৪ সেপ্টেম্বর হাসানুর রহমানের স্ত্রী মেহনাজ আফরোজ বাদী হয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। পরে ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালি থানার ওসিকে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন।



আদালতের আদেশে গত বুধবার মামলাটি থানায় রুজু করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর আপন খালা আসামি আরজিনা বেগমের মাধ্যমে অন্য আসামিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে পরিচয় হয়। হাসানুর রহমানকে বৈধভাবে সৌদি আরবে পাঠানোর কথা বলে আসামিরা ৭ লাখ টাকা দাবি করেন। তাদের কথায় রাজি হয়ে বিভিন্ন সময়ে মেসবাউল ইসলামের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হিসাবে ৪ লাখ ৭৯ হাজার টাকা এবং বাড়িতে সাক্ষীদের সামনে আরজিনা ও অরুনা বেগমকে আরও ২ লাখ ২১ হাজার টাকা দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, গত ৩ এপ্রিল বিকেলে আরজিনা ও অরুনা হাসানুরকে বাড়ি থেকে নিয়ে যান। পরদিন ঢাকা থেকে বিমানে তাকে সৌদি আরবে পাঠানো হয়। ৫ এপ্রিল রিয়াদ বিমানবন্দরে পৌঁছানোর পর আসামি আতিকুর রহমান তাকে গ্রহণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে ৮ এপ্রিল হাসানুরকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরের নাজরাই নামের একটি স্থানের বন্ধ ঘরে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।



মামলার বিবরণ অনুযায়ী, হাসানুরকে দেশে ফিরিয়ে দেওয়ার আশ্বাসে গত ৩০ এপ্রিল মেসবাউলের ব্যাংক হিসাবে আরও ৩৫ হাজার টাকা এবং ৫ মে আরজিনা ও অরুনাকে আরও ৩ লাখ টাকা দেওয়া হয়। এরপরও হাসানুরকে দেশে ফেরত না পাঠিয়ে আসামিরা যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বাদী। বাদী জানান, এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করায় তিনি ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে এখন অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]