জামালপুরে হঠাৎ ঝ'ড়ে ল'ণ্ড'ভ'ণ্ড ঘরবাড়ি, বন্ধ সড়ক যোগাযোগ

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৮:১৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৮:১৩:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হঠাৎ ঝোড়ো বাতাস আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে অসংখ্য গাছপালা ভেঙে সড়কের ওপর পড়ে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বগারচর ইউনিয়নের সারমারা, টাংগারিপাড়া, মোড়ারপাড়া, গোপালপুর, ধারারচরসহ কয়েকটি এলাকায় হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হয়। এতে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। একই সঙ্গে অসংখ্য বসতবাড়ির চাল ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের বিভিন্ন অংশে গাছ পড়ে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

 

নয়ামিয়ার বাজার এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন, বিকেলের দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই অসংখ্য গাছ সড়কের ওপর ভেঙে পড়ে। এতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে।

 

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাসান আলী বলেন, প্রচণ্ড বাতাসের কারণে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর কাজ করছে। যত দ্রুত সম্ভব সড়কের যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চলছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]