ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে জামায়াতে ইসলামীর মশক নিধন অভিযান

​ডে'ঙ্গু প্রতিরোধে ঢাকা সিটি কপোরেশনের ব্য'র্থ'তা'য় নগরবাসী ঝুঁ'কি'তে রয়েছে: সাদিক কায়েম

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৭:৪৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৭:৪৯:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সিটি কপোরেশনের ব্যর্থতায় নগরবাসী ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কপোরেশনসহ সব সিটি কপোরেশন এবং স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে সরকার দলীয় অযোগ্য, অদক্ষ নেতাদের প্রশাসক নিয়োগ দিয়ে সরকারের দলীয়করণের মাশুল জনগণকে দিতে হচ্ছে। ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কপোরেশনসহ সারাদেশে কোথাও ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় জামায়াতে ইসলামী মশক নিধন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ ব্যতিত কিছুই করতে পারেনি। সরকারের ব্যর্থতায় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও মশক নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশ পরিচালিত হলে দেশের জনগণ উপকৃত হবে। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র এবং প্রতিটি ওয়ার্ড থেকে দুর্নীতিমুক্ত সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব নির্বাচিত করতে তিনি ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।  

শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, শাহজাহানপুর থানা সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোশাররফ হোসেন চঞ্চল। এছাড়াও সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন মো. শফিক মোল্লা, সোহেল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানা কর্মপরিষদ সদস্য আব্দুল খালেক, শাহাদাত হোসেন, আবু তাহের প্রমুখ। 

সভা শেষে, শাহজাহানপুর ঝিল মসজিদ এলাকা থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে মশক নিধন অভিযান পরিচালিত হয়। এসময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন তারুণ্যের অহংকার সাদিক কায়েম। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]