​৩১ অক্টোবর ঢাকা-খুলনা- যশোর-কুষ্টিয়া লং মার্চ বাস্তবায়নে জামায়াতের প্রস্তুতি সভা

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৭:৪৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৭:৪৪:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি সরকার  জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবিরোধী সরকারে পরিণত হয়েছে।যার পরিণতি কখনো সুখকর নয়।
তিনি আজ সন্ধ্যা ৬.৩০টায় আগামী ৩১ অক্টোবর ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের আহবানে লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।

বারিধারাস্থ মহানগরী জামায়াত কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাজফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা,ডা.ফখরুদ্দিন মানিক,ইয়াসিন আরাফাত,

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম,নাসির উদ্দিন প্রমুখ।
প্রস্তুতি সভায় লং মার্চে ঢাকা মহানগরী উত্তর থেকে ১৫০ গাড়ী লং মার্চে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন,গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণ হত্যার বিচারসহ ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের আহবানে ঢাকা-খুলনা- যশোর ও কুষ্টিয়ার লং মার্চ হবে ঐতিহাসিক।কর্মসূচি বাস্তবায়নে আমরা নগরবাসীর সহযোগিতা কামনা করছি। 


সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]