ম'দ'নে পুকুর থেকে যুবকের ম'র'দে'হ উদ্ধার

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৭:২০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৭:২৬:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পুকুর থেকে মিজানুর রহমান (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মিজানুর ওই এলাকার রোকন মিয়ার ছেলে।


পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফেরেননি। পরদিন বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। মিজানুরের বাবা রোকন মিয়া জানান, রাতে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পুকুরে পড়ে তার ছেলের মৃত্যু হতে পারে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]