স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৬:৩৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৬:৩৬:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


স্থানীয় সরকার নির্বাচন কখন শুরু হবে এবং কত ধাপে অনুষ্ঠিত হবে—এসব বিষয়ে আগামী ১২ অক্টোবর রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশনের সভা রয়েছে। ওই সভাতেই স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে তা জানানো হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এদিকে প্যাকেজ পোস্টাল ভোটিং চালুর বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের কারিগরি সহায়তা চেয়েছে নেপাল নির্বাচন কমিশন। এ নিয়ে দুই দিন ধরে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল। মানচিত্রদেখুন এ বিষয়ে নির্বাচন


কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বাংলাদেশের মতো প্রবাসী ভোটিং ব্যবস্থা চালু করতে চায় নেপাল। এ জন্য বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম সম্পর্কে কারিগরি সহযোগিতা নিতে আগ্রহ দেখিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


তবে স্থানীয় সরকার নির্বাচনের বিস্তারিত সময়সূচি, ধাপ ও কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে—এসব বিষয়ে আগামী সোমবার কমিশনের সভার পরই স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]