জ'ঙ্গ'ল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কা'রা'গা'র হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৬:৩৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৬:৩৩:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে বহুল আলোচিত জঙ্গল সলিমপুর এলাকার সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিতে কাজ করা হচ্ছে। সলিমপুরেই নির্মাণ করা হবে পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।’ 

 

রোহিঙ্গাদের প্রত্যার্বতনের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো অবশ্যই সম্ভব। সেই লক্ষ্যে আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।’


এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা অধ্যুষিত নোয়াখালী পাড়া এবং রঙ্গিখালি এলাকায় দুটি নতুন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাহাড় ঘেরা এসব এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ হয়ে থাকে। জনআস্থা পুলিশ অর্জন করেছে। পুলিশের প্রতি জনআস্থা ধরে রাখাটাই আমাদের কাজ।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]