১২ ঘণ্টার ব্যবধানে এক উপজেলায় দুই ম'র'দে'হ উ'দ্ধা'র

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৬:২৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৬:২৯:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সেনবাগে গত ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে সেনবাগ থানা পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের পশ্চিম কালারাইতা গ্রামের দরবেশ বাড়ি থেকে মো. হোসেন (৪৫) নামে এক অটোচালকের অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত হোসেন কালারাইতা গ্রামের আবদুল কাদেরের ছেলে এবং তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

 

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের দক্ষিণ পাড়া হাজী বাড়ির পাশ থেকে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মো. কামরুজ্জামান মারুফ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। কামরুজ্জামান মারুফ মতইন গ্রামের মো. রিপন মিয়ার পুত্র।

 

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন বৃহস্পতিবার দুপুরে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে এ দুই ঘটনায় সেনবাগ থানায় দুটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]