আটপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৬:১১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৬:১২:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল কবীর। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা এবং পূজা উদ্‌যাপন কমিটির করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দন, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আমির খসরু স্বপন সহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ ছাড়া সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]