তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অ'ভি'যা'নে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৬:০২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৬:০৩:৪৭ অপরাহ্ন
আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি


ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার চাঁদপুর ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মিন্টু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু উপস্থিত থেকে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন। মা ইলিশ


সংরক্ষণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে মাছ ধরতে না পারায় নিবন্ধিত জেলেদের সহায়তায় সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।


এ কর্মসূচির আওতায় প্রতিটি তালিকাভুক্ত জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সরকারের ডাটাবেজে নিবন্ধিত ও কার্ডধারী জেলেরাই এ খাদ্য সহায়তার আওতাভুক্ত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]