মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:৩৭:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:৩৮:৫২ অপরাহ্ন
ডি কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।


মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম উপজেলার বিভিন্ন কার্যক্রম, স্থানীয় সমস্যা, জনসেবা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অংশগ্রহণকারীরা মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আশ্রাফ আলী হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা প্রমুখ। এছাড়া


উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় পর্যায়ে সরকারি সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]