নিকাব পরা ছাত্রীকে ক'টা'ক্ষ করায় ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৪:০৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৪:১০:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেকাব পরা এক শিক্ষার্থীকে কটাক্ষ করার প্রতিবাদে ক্লাস বর্জন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব বুধবার এক ছাত্রীকে নেকাব পরায় ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেন।


শিক্ষার্থীরা বলছেন, সভ্য সমাজে শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ মানা যায় না। বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। একই সঙ্গে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। হেনস্তার অভিযোগে শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রক্টর বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ক্লাসে নেকাব পরে আসায় এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেন অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব। নেকাব পরা ওই ছাত্রী তাকে আক্রমণ করতে পারেন বলেও শিক্ষক আশঙ্কা প্রকাশ করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। বুধবার বিভাগের মাস্টার্সের একটি ক্লাসে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে নেকাব পরা ওই ছাত্রী ক্লাস থেকে বের হয়ে যান। পরে অধিকাংশ শিক্ষার্থীও ক্লাস বর্জন করে প্রতিবাদ জানান।

শিক্ষার্থীরা জানান, ক্লাসের শুরুতে শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক অবস্থা ও পোশাক নিয়ে মন্তব্য করেন। একপর্যায়ে নেকাব পরা এক ছাত্রীকে সামনে না বসে পেছনে বসতে বলেন তিনি। নেকাব পরা অবস্থায় ওই ছাত্রী তাকে অস্বস্তিতে ফেলছেন এবং মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছেন বলেও মন্তব্য করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]