হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৩:৪৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৩:৪৪:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় নিজেদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে তেহরান।

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এসব তথ্য জানান।

 

তিনি বলেন, যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ইরানের অবস্থান ও শর্ত স্পষ্টভাবে জানানো হয়েছে। অন্য পক্ষের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া হবে।

 

ইসমাইল বাঘেই জানান, ওমানের সঙ্গে পরামর্শ ও আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে। দুই দেশ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নিয়েও একমত হয়েছে।

 

তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে কীভাবে বিষয়টি উপস্থাপন করা হবে, সে বিষয়েও ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।

 

ইরানের এই মুখপাত্র আশা প্রকাশ করেন, শিগগিরই আন্তর্জাতিক সংস্থার কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরা হবে।

 

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিতে নিরাপত্তা ও নির্বিঘ্ন জাহাজ চলাচল নিশ্চিত করতে যেকোনো ধরনের সমঝোতা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]