ঋণের চাঁ'প স'ই'তে না পেরে চা দোকানির আ'ত্ম'হ'ত্যা

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১২:৪২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১২:৪২:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঋণের দায়ে জর্জরিত হয়ে পাওনাদারদের চাঁপ সইতে না পারে পুলিন তালুকদার নামের পঞ্চাশ বছর বয়সের এক চা দোকানি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায়। মৃত পুলিন তালুকদার ওই গ্রামের মৃত উপেন্দ্রনাথ তালুকদারের ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তিন কন্যা সন্তানের জনক পুলিন তালুকদার দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। গত এক বছর পূর্বে তিনি দেশে এসে নিজ বাড়ির কাছেই একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। 

তারা আরও জানিয়েছেন, প্রবাসে থাকাকালীন বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন পুলিন তালুকদার। গত কয়েকদিন যাবত স্থানীয় পাওনাদার এবং এনজিও'র কিস্তির টাকার জন্য চাঁপ প্রয়োগ করা হচ্ছিলো। পাওনাদারদের এ চাপ সইতে না পেরে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে রশি দিয়ে গলায় ফাঁস দেয় পুলিন তালুকদার। 

স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা পুলিন তালুকদারকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]