কাউখালীতে শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমানের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন: হাতে-কলমে শেখালেন পড়ার কৌশল

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১২:৩৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১২:৩৬:০৪ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি



পিরোজপুরের কাউখালীতে সদরে অবস্থিত কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি এ পরিদর্শনে যান। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার। পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের পাঠদানে অংশ নেন। তিনি সহজ উপায়ে সঠিক বাংলা উচ্চারণ, জটিল বাংলা ও ইংরেজি শব্দ সহজে উচ্চারণের কৌশল এবং সহজ নিয়মে অংক সমাধান ও নামতা মনে রাখার নিয়ম হাতে-কলমে শিখিয়ে দেন। পাঠদান শেষে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে


দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে ওয়াহিদুর রহমান বলেন, আপনারা প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করবেন। কোনো ভয়ভীতি না দেখিয়ে ওদের যেন সহজভাবে ও আনন্দমুখর পরিবেশে হাতে-কলমে শেখানো যায়, সে চেষ্টা অব্যাহত রাখবেন। পরিদর্শন শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন, "শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শুধু ক্লাসরুমের পাঠদানই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দদায়ক করে তুলতে হবে। আমাদের মূল লক্ষ্য শিশুরা যেন ভয় না পেয়ে ভালোবাসার সাথে পড়ালেখা শেখে।


শিক্ষকরা তাদের সন্তানের মতো করে যত্ন নিলে কোমলমতি এই শিক্ষার্থীরা খুব দ্রুত যেকোনো বিষয় আয়ত্ত করতে পারবে। এছাড়া, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ও বাথরুমের সমস্যার বিষয়টি আমার নজরে এসেছে। ১৭৩ জন শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে এসব অবকাঠামোগত সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত করা হবে। উল্লেখ্য, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।


জরাজীর্ণ ভবন ও বাথরুমের পর্যাপ্ত সুবিধা না থাকায় শিক্ষকরা এবং কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি ও নানা ভোগান্তির মধ্য দিয়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]